মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে একটি যাত্রীবাহি বাস উল্টে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেরপুর শহরের মিজানের ছেলে সোবহান(৩০), গোপালপুরের নিজামের স্ত্রী জোসনা (৪০), রাকিবের ছেলে রুবেল (২৫), পিরোজপুরের আজিজুলের ছেলে শামীম (২৪) গাংনীর বাঁশবাড়িয়ার মুনছুরের ছেলে ইদ্রিস (৪০), সদর উপজেলার বেলতলাপাড়ার কিয়ামুদ্দিনের ছেলে খেজমত (৪২), ঝাঁঝার জালালউদ্দিনের ছেলে খাইরুল (৩০), আমদহ গ্রামের মনিরুলের ছেলে সুমন (৩০), দিঘীরপাড়ার ফকিরের ছেলে বাবু (৪৫), সুজনের মেয়ে শাম্মী (৫), শহরের রব্বানীর স্ত্রী কহিনুর (৭৫), কুষ্টিয়ার মোজাফ্ফরের ছেলে আশরাফুল (৩০) সহ রুবেল (৩২) ইদ্রিস (৪৫), মোমেনা খাতুন (৪৬), গোলাম (৪২), খেদু (৩০), রাবিক (৮), জাহিদ (১২), মিনারুল (৩২)কে আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাথা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে সোবহানের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
আহতরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন এস এস পরিবহন রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুরে একটি গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি বাসৱার পাশে উল্টে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। উল্টে যাওয়া বাসটির ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এদিকে একই দিন দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে মুন (৫) বাড়ির পাশে রাসৱার ধারে খেলা করার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হয়েছে। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা রেফার করেন।