মেহেরপুর নিউজ, ৩০ মার্চ:
মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহিমা রঞ্জন পাল (বাটুল পাল) পরলোক গমন করেছেন।
বুধবার সকাল ১০টার দিকে তিনি পরলোক গমন করেন। এসময় তার বয়স ছিল ৭০ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে বিকাল ৫টায় মেহেরপুর জেলা পরিষদ চত্বরে পূর্ণ রাষ্টীয় মর্যদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান রাষ্টের পক্ষে সালাম গ্রহন করেন। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় এবং পুস্পমাল্য অর্পন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্রচার্য, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, এসআই মফিজুর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পরে বন্দর শশ্বানঘাটে তাকে দাহ করা হয়।