মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর:
ভূমি প্রশাসন প্রশি¶ন কেন্দ্র ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ৫ দিন ব্যাপি ভ্রাম্যমান ভূমি ব্যবস্থাপনা ( সং¶িপ্ত) প্রশি¶ন কোর্স শেষে প্রশি¶নার্থীদের মধ্যে সনদ পত্র বিতরন করা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ পত্র বিতরন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আর ডি সি সাঈদে এ জেড মুর্শেদ, আফতাব আলী প্রমুখ। পরে ৩৫ জন প্রশি¶নার্থীর মধ্যে সনদ পত্র বিতরন করা হয়।