মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ নভেম্বর:
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাসৱবায়নের অংশ হিসেবে শনিবার দুপুরে মেহেরপুর ওয়াপদা মোড় থেকে পুলিশ লাইন পর্যনৱ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।
ঝিনাইদহের অ্যাকশন ইন ডেভেলপমেন্ট এইড কর্তৃক বাসৱবায়িত খুলনা বিভাগে তামাক নিয়ন্ত্রন আইন বাসৱবায়ন প্রকল্পের আবেদনে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈয়েদ এ জেড এম মুর্শেদের নেতৃত্বে অভিযান চলাকালে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর তামাক নিয়ন্ত্রন কমিটির উপদেষ্টা রফিক-উল আলম, সভাপতি মঈন-উল আলম, সম্পাদক মাজেদুল হক মানিক, এইড’র প্রোগ্রাম অর্গানাইজার তৌহিদ-উদ দৌলা রেজা। তামাক নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালতে এ দিন সকল দোকানীকে পরবর্তীতে বিজ্ঞাপন প্রদর্শন না করার জন্য সর্তক করা হয়।