মেহেরপুর নিউজ, ০৪ মে:
৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনী কাজে জেলার বাইরে পুুলিশ পাঠাানোর জন্য বাস রিকুইজিশন করার প্রতিবাদে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ডাকা আন্ত:জেলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার পর সকাল সাড়ে১০টার দিকে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম পুলিশ সুপারের নির্দেশে শ্রমিকদের বাস চালানোর নির্দেশ দেন।
মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাইরে পুলিশ পাঠানোর জন্য কয়েকটি বাস রিকুইজিশন করে জেলা পুলিশ। সে সময় বাসের চালক, হেলপারদের খাবার ও ভাতা না দেওয়ায় এবার নির্বাচনে বাস না দেয়ার কথা পুলিশকে জানানো হয় মালিক সমিতির পক্ষ থেকে। এ ঘটনায় পুলিশ ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের সামনে যাত্রীবাহি ৩টি বাস রিকুইজশন করে। এর প্রতিবাদের মালিক সমিতির সদস্যদের সাথে কথা বলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। পরে পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সকাল সাড়ে ১০টা থেকে বাস চলাচল শুরু হয়।
বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, রিকুইজিশন বাসের শ্রমিকদের ভাতা ও খাবার না দিয়ে আবারো রিকুইজিশন করায় মালিক সমিতির সদস্যদের সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট ডাকা হয় পরে বিষয়টি নিয়ে সমঝোতা হয়ে যাওয়া ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে তিনি জানান।
তবে খোজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের একটি বিশাল বহর নিয়ে মেহেরপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন পুলিশ সুপার হামিদুল আলম। পুলিশের সব সদস্যরা ছিলেন সাঁজোয়া। তাদের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট, ঢাল, অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শুরু হয় পুলিশি অ্যাকশন। এসময় বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করা বাস শ্রমিকরা এলাকা ত্যাগ করে পালিয় যায়। পরে নিউ মার্কেঠে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের অফিসে তল্লাশি চালায় পুলিশ। সেখানে না পেয়ে তার বাস ভবনে তল্লাশি করে। কিন্তু সেখানেও তাকে না পেয়ে বাস স্ট্যান্ড এলাকায় ফিরে আসেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা। যেকোন মূল্যে এই অবৈধ ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দিয়ে শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, সরকারী কাজে যখন কোন যানবাহন নেওয়া হয় তখন নিয়ামানুযায়ী খরচ বহন করা হয়। কিন্তু বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করছেন গোলাম রসুলসহ কয়েকজন শ্রমিক নেতা। শুধু এটি নয় তারা কথায় কথায় ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করে। তুচ্ছ ঘটনাতেও বাস বন্ধ করে তারা অনৈতিক দাবি আদায়ের অপচেষ্টা করে থাকে। কিন্তু তাদের কোন অনৈতিক কিংবা অযোক্তিক দাবি পুলিশ মানবে না। ধর্মঘট প্রত্যাহার করা হলে বিশৃংখলা সৃষ্টিকারী মালিক-শ্রমিক কেউ রেহাই পাবে না বলে তিনি হুশিয়াড়ি দেন তিনি।