মেহেরপুর নিউজ, ১১ মে:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুরে ধান মাড়ায় করার সময় ধান মাড়ায় করা মেশিনের মধ্যে হাত ঢুকে আইজ উদ্দিন (৪৮) নামের এক শ্রমিক আহত হয়েছে। আহত আইজ উদ্দিন গাংনী উপজেলার বামুন্দি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
বুধবার সকালে শুভরাজপুরে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার শুভরাজপুর গ্রামে আইজ উদ্দিন তার এক আত্বীয়র বাড়িতে ধান মাড়ায় করতে এসে কাজ করার সময় অসাবধানতা বসত মেশিনের মধ্যে হাত ঢুকে সে আহত হয়। এসময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়।