শহিদুল ইসলাম, ১১ আগষ্ট:
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে আর্সেনিক মিটিগেশন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইম্প্যাক্ট ফাউন্ডেশন মিলনায়তনে আমঝপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রসাশক ডা. মাহবুব হোসেন।
বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মিয়া, ট্রেনিং এন্ড এডভোকেন্সি কর্মকর্তা প্রতিভা সরকার, টেকনিক্যাল অফিসার সোয়েব এমরান, ইউপি সমন্বয়কারী আব্দুস সবুর, প্রজেক্ট একাউন্টেড আনিসুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মামুল ইসলাম মুকুল, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ওমর ফারুক রুমি, আবুল কাসেম প্রমুখ।