মেহেরপুর নিউজ, ১৪ আগষ্ট:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে খান ফাউন্ডেশনের সহযোগীতায় আলোচনা সভা, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা যুব কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, খান ফাউন্ডেশনে কো অর্ডিনেটর রেহেনা খাতুন, প্রশিক্ষক মাসুদ আল আহসান, বজলুর রহমান, রাজিয়া খাতুন প্রমুখ।
পরে ভ্রাম্যমান প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।