মেহেরপুর নিউজ, ১৪ আগষ্ট:
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে ইউনাইটেড মডার্ণ আইকেয়ার টেকনিক্যাল এন্ড কলেজ।
রবিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিন রহমানের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ইউনাইটেড মডার্ণ আইকেয়ার টেকনিক্যাল এন্ড কলেজের অধ্যক্ষ মাহাফুজা রহমান, পরিচালক মানছুরা খাতুন, ছালমা খাতুন, সাদিক হাসান, নাজমুল ইসলাম, মাকছুদা খাতুন প্রমুখ মানববন্ধনে অংশ নেন।