মেহেরপুর নিউজ, ১৪ আগষ্ট:
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মেহেরপুর শাখা।
রবিবার বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মেহেরপুর শাখা অফিসে ব্যাংকে ব্যাবস্থাপক এ এইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিন্সিপাল কর্মকর্তা আলী হাসান, ইসলামী ব্যাংকের গ্রাহক সেলিম রেজা প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাহফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নিজবাউর রহমান।