মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর:
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, ক্যারামবোর্ড খেলায় কোন অপরাধ নেই। যদি ক্যারামবোর্ড খেলার নামে কেও জুয়া খেলে তবে তাকে কোন রকম ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার আনিছুর রহমান মঙ্গলবার সকালে আকস্কিকভাবে মেহেরপুর বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি স্থানীয় শ্রমিকদের উদ্যোশে এ কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, আপনারা অবসরে খেলা করুন তবে কোন অবৈধ্য খেলা নয়।
এসময় পুলিশ সুপার কিছু সময়ের জন্য শ্রমিকদের সাথে ক্যারামবোর্ড খেলায় অংশ গ্রহন করেন।