মেহেরপুর নিউজ, ২৭ সেপ্টেম্বর:
বিশ্ব পর্যটন দিসব উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালীর আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যলয় চত্বর থেকে র্যালীটি শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।