মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর:
মেহেরপুর জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় নিরাপদ মাতৃত্ব বিষয়ক গর্ভবতী মায়েদের এক সমাবেশের আয়োজন করা হয়। ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এম এ বাশার। বক্তব্য রাখেন ডা. ফজলুল হক।