মেহেরপুর নিউজ, ২৯ অক্টোবর:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ফকির লালন শাহ’র ১২৬ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও লালন সঙ্গিতের আয়োজন করা হয়।
শনিবার রাতে মেহেরপুর শহীদ সামছুজোহা নগর উদ্দানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সম্পাদক সাইদুর রহমান, সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন, সদস্য নিশান সাবের প্রমুখ।
পরে সেখানে লালন সঙ্গিত অনুষ্ঠিত হয়। এতে ইমন, আখি, তানজিত রহমান, রাসিস, মোমিনুল ইসলাম, আজিজুল হক, লাল্টু, আসাদুল হক প্রমুখ।