মেহেরপুর নিউজ, ০৫ জুন:
মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, এনডিসি রামানন্দ পাল, পলাশী পাড়া সমাজ কণ্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন উপস্থিত ছিলেন।