মেহেরপুর নিউজ, ১২ জুন:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা সম্পাদক সাফিউল ইসলাম, শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ, ফিরোজ আহামেদ, জাহাঙ্গীর হোসেন, কাজী মতিনুল ইসলাম, আবু জাহিদ, মাহাবুব আলম, নাসিমা ইয়াসমিন।