মেহেরপুর নিউজ, ৩০ জুলাই:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে কয়েকদিনের ভারিবর্ষনে ক্ষতিগ্রস্ত সরকারী টেকনিক্যাল কলেজের পাশ্ববর্তি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১ কেজি করে ডাউল বিতরণ করেন।
এসময় যুবলীগ নেতা মাহাবুব হাসান ডালিম, আফজাল হোসেন লিখন, উজ্জল হোসেন উপস্থিত ছিলেন।