মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ মামুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, সহকারী পরিদর্শক বিশ্বজিৎ গোলদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান, পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলম, সহকারী শিক্ষক আব্দুর রকিব, ময়জদ্দীন আহামেদ, শাকের আলী প্রমুখ।