মেহেরপুর নিউজ, ২৬ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ও শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান।
বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ডা. রমেন্দ নাথ, ইউচি সচিব আজীমদ্দিন, সদস্য রজিনা খাতুন, দিলরুবা খাতুন, রবিউল ইসলাম প্রমুখ।