মেহেরপুর নিউজ, ০৫ সেপ্টম্বর:
মেহেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের নানা অনিয়ম বন্ধ ও কেন্দ্রের সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মা ও শিশু কল্যান কেন্দ্র বাাঁচাও আন্দোলন ফোরাম।
মঙ্গলবার সকালে মা ও শিশু কল্যান কেন্দ্রের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মা ও শিশু কল্যান কেন্দ্র বাাঁচাও আন্দোলন ফোরামের সদস্য রিংকু মাহামুদ, দুলাল মাহমুদ, সুইট হোসেন, সাদ্দাম হোসেন, প্রকাশ, নয়ন প্রমুখ। মানববন্ধনে বক্তরা মা ও শিশু কল্যান কেন্দ্রের নানা অনিয়ম বন্ধ কওে ও কেন্দ্রে নিয়মিত ঔষধ সরবারহের দাবি করেন।