মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রামানন্দ পাল, মোহাম্মদ নুর এ আলম, মোঃ আরিফ হোসেন ও দেলোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সার্কিক হাউজে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, বিদায়ী সহকারী কমিশনার রামানন্দ পাল, মোহাম্মদ নুর এ আলম, মোঃ আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন।