মেহেরপুর নিউজ, ১৪ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা বিআরটিএ’র (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) উদ্যোগে আঞ্চলিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সহকারী পরিচালক (প্রকৌশল বিভাগ) আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, এনডিসি কামরুল হাসান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী কদর প্রমুখ।