মেহেরপুর নিউজ, ৩০ সেপ্টেম্বর:
মেহেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে জেলার বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন করেন।
এরআগে শহরের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা দিয়ে শহরের বিভিন্ন এলাকয় আনন্দ উৎসব করা হয়। এসময় জেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বোস মানু, সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্রাচার্যসহ হিন্দু ধর্মালম্বিরা সেখানে উপস্থিত ছিলেন।