মেহেরপুর নিউজ, ০৬ অক্টোবর:
মেহেরপুর পৌর কলেজে দিন ব্যাপী হোমিও প্যাথিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজীমের সভাপতিত্বে পৌর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ডা. কামরুল ইসলাম মনা।
বক্তব্য রাখেন ডা. ইমদাদুল হক জীবন, মহিদুল ইসলাম, সাদিকুর রহমান খান, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, আমজাদ হোসেন প্রমুখ।