মেহেরপুর নিউজ, ০৬ অক্টোবর:
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৬ দিন ব্যাপী বাংলাদেশ চলচিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা কালচারাল কর্মকর্তা তানভির আহামেদ, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ, মমিনুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদু।