মেহেরপুর নিউজ, ২৪ অক্টোবর:
দীর্ঘ ১৪ বছর পর মেহেরপুর শহরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহামেদ নির্বাচনী তফলীশ ঘোষনা করেছেন।
এসময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, নির্বাচন কমিশনার সাইদুর রহমান, মীর রওশন আলী মনা সেখানে উপস্থিত ছিলেন।
তফলীশ অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এরআগে নভেম্বর মাসের ১ তারিখে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ৪ তারিখে ভোটার তালিকায় আপত্তি দাখিল, ৮ তারিখে আপিল নিস্পত্তি, ১৩ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ তারিখে মনোনয়নপত্র বিতরণ, ২৩ তারিখে দাখিল, ২৬ তারিখে বাছায়, ২৮ তারিখে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৯ তারিখে মনোনয়নে আপত্তি কিংবা বাতিল কৃত প্রার্থীর আপত্তি দাখিল, ৩০ তারিখে আপিলের শুনানী, ০৩ ডিসেম্বর চুড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৫ তারিখে প্রার্থীতা প্রত্যাহার, ৭ তারিখে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৮ তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।