মেহেরপুর নিউজ, ২৭ অক্টোবর:
মেহেরপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়া এলাকায় মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের আওতায় কাজী অফিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন।
বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি এসকেন আলী, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক এমএ বাশার, জেলা শিল্প ও বনিক সমিতির যুগ্ম সম্পাদক আবু হানিফ বাবু, কাজী খালিদ সাইফুল্লাহ।