মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর:
মেহেরপুরে “!পুলিশই জনতা, জনতায় পুলিশ” এই প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
শনিবার রাতে পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, (সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলার পুলিশ কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গিত ও নৃত্য পরিবেশন করেন শিল্পি নির্জনা, দেলোয়ার, মোমিনুল, তুলি,শিতুল, জেসমিন, রিপন, আসাদুল, সোনিয়া প্রমুখ।