মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারী বালক বিদ্যালয় মিলনাতনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে এ সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইসরাফিল হোসেন, মতিয়ার রহমান, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।