মেহেরপুর নিউজ, ১০ নভেম্বর:
মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জেলা সাহিত্য পরিষদ কার্যালয়ে জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর আলম, সদস্য কে কে হাসান, সফিকুর রহমান, আমিরুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ।