মেহেরপুর নিউজ, ১৪ ডিসেম্বর:
মেহেরপুর সরকারী কলেজের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারী কলেজ মিলনাতনে কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান, সরকারী কলেজ ছাত্রলীগে সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।