মেহেরপুর নিউজ, ১৪ ফেব্রুয়ারী:
মেহেরপুরে শিশু পরিবারের শিশুদের সাথে ভালবাসা দিবস পালন করেছে জাগো মেহেরপুর ও ওয়াচ ফর হিউম্যানেটি নামের দুটি সংগঠন।
বুধবার দুপুরে ভালবাসা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।
জাগো মেহেরপুরের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিশু পরিবারের তত্ববধায়ক মামুন হোসেন, মানবকণ্ঠ’র জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, পৌর সভাপতি সুখি ইসলাম, সংগঠক তন্ময়, জেলা কালেরকণ্ঠ শুভ সংঘের যুগ্ম সম্পাদক সোহাগ প্রমুখ।