মেহেরপুর নিউজ, ১৫ মার্চ:
দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মেহেরপুর জেলা দলের তিন বিতার্কিককে শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ।
বৃহস্পতিবার দুপুরে এ শুভেচ্ছা জানানো হয়।
এরআগে বুধবার বির্তক প্রতিযোগিতায় খুলনা বিভাগের হয়ে মেহেরপুরের তিন বিতার্কিক নির্জনা, রোজা ও কামিনী অংশ গ্রহন করে কোয়ার্টার ফাইনালে বরিশাল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।