মেহেরপুর নিউজ, ২৪ মার্চ:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে নাহিদুজ্জামান নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। আটক নাহিদুজ্জামান গাংনী উপজেলার বামুন্দি গ্রামের গোলাম কাওসারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।