মেহেরপুর নিউজ, ৩০ মার্চ:
যুক্তরাষ্ট ও ভারতে ৮ দিনের প্রশিক্ষণ ও স্ট্যাডি ট্যুরে অংশ নিতে মেহেরপুর ত্যাগ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।
শুক্রবার সন্ধ্যায় তিনি মেহেরপুর ত্যাগ করেন। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল যুক্তরাজ্য ও ভারতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলসহ মোট ২২ জনের প্রতিনিধি দল সফরে অংশ গ্রহন করবে।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল সুষ্ঠভাবে অংশ গ্রহন সম্পন্ন করতে সকলের কাছে দোয়া কামনা করেন।