মেহেরপুর নিউজ, ০১ এপ্রিল:
মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দেশ সেরা তিন বিতার্কিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক লুৎফর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন, সদস্য নুরুল আহামেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী, বির্তাকিক ফাতেমা ফারজানা নির্জনা, জারিন তাসনিম রোজা, কামিনি নওশীন প্রমুখ।