মেহেরপুর নিউজ, ১১ মে:
মেহেরপুর মহিলা আনসার ভিডিপির ২১ দিন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিসে এ সনদ পত্র বিতরণ করা হয়। জেলা কমানন্ডেন্ট মোঃ আব্দুর রশিদ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন। মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন নারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।