মেহেরপুর নিউজ,৩০ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালি-গাংনী গ্রামে বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বিষয়টি বাবা-মেয়ের বিরল ভালবাসা বলেও এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।
বুধবার দিবাগত মধ্যে রাতে মর্মান্তিক এ দুটি ঘটনা ঘটে। রাত ১২ টার দিকে বাবা আতাহার আলী (৯০) বার্ধক্যজনিত রোগে মারা যান। খবর পেয়ে মারা তার মেয়ে একই গ্রামের আলী হোসেনের স্ত্রী ফরিদা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে (৪৫) মারা যান।
স্থানীয়রা জানান, আতাহার আলী দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ওই দিন রাতে তিনি মারা যান। খবর শুনে তার মেয়ে ফরিদা খাতুন বাবার মরদেহ দেখেই শোকে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাবা-মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কবর স্থানে জানাযা শেষে পাশাপাশি কবরে বাবা-মেয়েকে দাফন করা হয়েছে।