মেহেরপুর নিউজ, ১২ অক্টোবর:
সকল সচেতন তরুন নাগরিকের উদ্যোগ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সুজনের সাবেক সভাপতি মরহুম রবিউল ইসলাম বাঘা মিয়া স্মরনে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতনের সভাপতি নকিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী কলেজের অপাধক্ষ্য হাসানুজ্জামান মালেক। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিপি পল্লভ ভট্টাচার্য্য, সহকারী অধক্ষ্য আব্দুল্লাহ আল আমিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহম্মেদ, সুজনের সাধারণ সম্পাদক শামিম জাহাঙাগীর সেন্টু, মরহুমের জামাতা মজিবুল হক খান চৌধুরী হেলাল, মীর রওশন আলী মনা। অনুষ্ঠানে শোকবার্তা পাঠ করেন মাহামুদুল হাসান রাসেল। পরে মরহুমের মাগফেত কামনায় দেওয়া অনুষ্ঠিত হয়।