মেহেরপুর নিউজ, ১৩ অক্টোবর:
বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যান সমিতি মেহেরপুর জেলা শাখার নির্বাচনে ১৫টি পদের সকলেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। তারা হলেন সভাপতি পদে মনিরুল ইসলাম, সহসভাপতি ফকিরুল ইসলাম, মতিউর রহমান, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, শাহিন ইকবাল, ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাওফিক এলাহি, কোষাধক্ষ্য মাহাবুব রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষযক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ত্রাণ সমাজকল্যান ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী সদস্য বিপাশা হেলেন ববি, আব্দুল মতিন।