মেহেরপুর নিউজ, ২৮ অক্টোবর:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগ্যে প্রতিষ্ঠানের জেএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার বিকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে জিনিয়াস মিলনায়তনে অনুিষ্ঠত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আল আমীন ইসলাম বকুল, উপাধক্ষ সামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক ফিরোজ হায়াত, মাহাবুল হক, জামিরুল ইসলাম, এইচ এম মানিক, ইমরান হোসেন, আবু বক্কর, রহমান আলী প্রমুখ। পরে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়।