তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
Clen BD এর সার্বিক সহযোগিতা ও কথা বাংলার উদ্যোগে দুইটি সামাজিক সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার সময় গাংনী আসনের এমপি’র নিজস্ব বাসভবন থেকে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। Clen BD এর মুখপাত্র ও কথা বাংলার এমডি সামিউজ্জামান সামি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
Clen BD এর নগদ অর্থ প্রদানের সময় এমপি সামাজিক সংগঠন দু’টিকে অবকাঠামোগত উন্নয়নে নিজস্ব তহবিল হতেও আর্থিক সহযোগিতা করেন। মহেশপুর যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সবুজ আহমেদ এবং পূর্ব মালসাদহ গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে সাব্বির আহমেদ এ নগদ অর্থ গ্রহণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।