মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারি:
মেহেরপুরের কৃতি সন্তান ক্রিকেটার ইমরুল কায়েস পুনরায় জাতীয় দলে স্থান করে নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে দীর্ঘ দিন পর ইমরুল কায়েস ওই ঘোষিত দলে জায়গা করে নেন।
অনেকদিন পর দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে(বিসিএল) ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। এর পুরস্কার সরূপ জাতীয় দলে জার্সি গায়ে দেওয়া সুযোগ পাচ্ছেন তিনি। এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ইমরুল বেশ কিছুদিন ধরে ভালো পারফর্মম্যান্স করছে সেই সুবাধে দলে সুযোগ পাওয়াটা তার জন্য প্রাপ্য ছিলো।
এদিকে ইমরুল কায়েস জাতীয় দলে সুযোগ পাওয়ায় মেহেরপুরের ক্রিকেট প্রেমীরা উল্লাস প্রকাশ করেছে। ইমরুলের ফিরে আসাকে অভিন্দন জানিয়েছে মেহেরপুর নিউজ পরিবার।
উল্লেখ্য,শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির ঘোষিত ১৪ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন শামসুর রহমান ও মার্শাল আইয়্যুব। এছাড়া দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস।
প্রথম টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল,মার্শাল আইয়্যুব, সাকিব আল হাসান,নাসির হোসেন,মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন।