মেহেরপুর নিউজঃ
মেহেরপুর একটি সুজুকি জিক্সার এফ আই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া পুকুরতলা মাঠ সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
এই ঘটনায় মেহেরপুর সদর থানায় মোটরসাইকেলের মালিক মোঃ বাসারুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে ১৫০ সিসির একটি সুজুকি জিক্সার এফআই মোটরসাইকেল সদর উপজেলার বেলতলা পাড়া পুকুরতলা মাঠ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেল রেজিস্ট্রেশন নাম্বার নাই, তবে মোটরসাইকেলটির চেসিস নাম্বার RMHL ED13F 120397, ইঞ্জিন নাম্বার DGAs 115507,মোটরসাইকেলটির রং গোলাপি সিলভার।