মেহেরপুর নিউজ, ১৮ আগষ্ট:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলুর উদ্যোগে যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অান্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে যতারপুর ১ নং ওয়ার্ড জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় যতারপুর ১ নং ওয়ার্ড ৪-০ গোলে পরানপুর একাদশকে পরজিত করে। বিজয়ী দলের ইমাদুল ২টি ও সেলিম ও শামীম ১টি করে গোল করেন।
খেলাটি উপভোক করেন মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু, খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন টিটু ও মিন্টু।