মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবলে রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ষোলটাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার সুযোগ অর্জন করে। মঙ্গলবার বিকালে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নাজমুলের দেয়া ২ গোলে রাধাকান্তপুর বিজয়ী হয়। এর আগে সকালে বঙ্গমাতা ফুটবলে ভবানীপুর ২-০ গোলে বন্দরকে পরাজিত করে। মেহেরপুর ১ আসনের এমপি ফরহাদ হোসেন জেলা পর্যায়ের টুর্নামেন্টে উদ্বোধন করেন।