মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় ১৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বাস ক্রীড়া চক্র। বিজয়ী দলের লিটিল ৩১ রান এবং ৩ ইউকেট সংগ্রহ করায় ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।
আজ রোববার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিক্রেট লীগের প্রথম রাউন্ডের খেলার প্রথমার্ধে ব্যাট করতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ৩৫ ওভার খেলে ৬ ইউকেটে ২৬৩ রান সংগ্রহ করে । জিকো ৬৮ এবং অনিক ৫৬ রান সংগ্রহ করে দলকে বড় স্কোর তৈরী করতে সহযোগিতা করে।
জবাবে,কুতুবপুর নিউ মডেল ক্লাব ২৬৪ রানের টার্গেটে খেলতে নেমে বিজয়ী দলের লিটিল ও সপো’র ঝড়ো বলে ২৫ ওভার ১ বল খেলে ১০২ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের লিটিল ও সপো উভয়ে ৩ টি করে ইউকেট লাভ করে।