মেহেরপুর নিউজ,২৮ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে গাংনী ফিউচার ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় গাংনী ৭ উইকেটে মেহেরপুর সংগ্রাম ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রাম ১৭ ওভার ১ বলে মাত্র ৬৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাজু ও মিন্টু উভয়েই সর্বোচ্চ ১০ রান করে। গাংনীর জয় ও তুহিন ৪টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে গাংনী ৮ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে প্রিন্স ৩২ রান করে। তুহিন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।