মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাবেক পৌর চেয়ারম্যান এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব ও সাহেবপুর ইয়াং স্টার ক্রীড়াচক্র এবং ফতেপুর তরুন সংঘ ক্লাব ও গাংনী উপজেলার চিৎলা জাগরনী ক্লাবের মধ্যকার খেলা ২ টি অমিমাংসিতভাবে শেষ হয়েছে।
সোমবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হরিরামপুর সীমান্ত ক্লাব ও সাহেবপুর ইয়াং স্টার ক্রীড়াচক্রের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়।
এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের অপর ফতেপুর তরুন সংঘ ক্লাব ও চিৎলা জাগরনী ক্লাবের মধ্যকার খেলাটিও গোল শূন্যভাবে ড্র হয়।