মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এলাহীদাদ মিয়া স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগে মেহেরপুর এফসিবি একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় এফসিবি ৪-১ গোলে সদর উপজেলার উজুলপুর যুব সংঘ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের জাকির ৩ টি ও সঞ্জু একটি এবং বিজীত দলের একটি গোল করে।